লংকাবাংলা ফাইন্যান্স-এ নববর্ষের প্রাণবন্ত উদ্‌যাপন

img

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হলো বাংলা নববর্ষ। বর্ণিল সাজ আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজনে মেতেছিলেন সকল বিভাগের কর্মীরা।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান খান, এসইভিপি এবং হেড অফ  সিএমএসএমই এন্ড রিটেইল বিজনেস;  বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও শিকড়কে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিজীবনে সগৌরবে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।। মানবসম্পদ ও জিআইএস বিভাগ প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট; প্রতিষ্ঠানের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উৎসাহিত করেন এবং সবাইকে উৎসবে শামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান। নতুন বছরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন হেড অব ইসলামিক ফাইন্যান্স নাঈমুল ইসলাম, এসভিপি । এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্‌যাপনের বিশেষ আকর্ষণ ছিল বৈশাখের ঐতিহ্যবাহী সব খাবার, যা সকল বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। নতুন বছরের এই নতুন শুরু লংকাবাংলা ফাইন্যান্স পরিবারকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।